সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৯:১৩ পূর্বাহ্ন, ২৮ আগস্ট ২০২৫

যশোরে ৮ কোটি টাকার সোনাসহ ৩ যুবক আটক

যশোরে পৃথক অভিযান চালিয়ে ৩৬টি সোনার বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি। আটক সোনার ওজন ৫ কেজি ৩৩৪ গ্রাম; যার মূল্য প্রায় ৭ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৯৬৮ টাকা বলে জানিয়েছেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদরের কোদালিয়া ও তারাগঞ্জ বাজার […]

যশোরে ৮ কোটি টাকার সোনাসহ ৩ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যশোরে পৃথক অভিযান চালিয়ে ৩৬টি সোনার বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি। আটক সোনার ওজন ৫ কেজি ৩৩৪ গ্রাম; যার মূল্য প্রায় ৭ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৯৬৮ টাকা বলে জানিয়েছেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদরের কোদালিয়া ও তারাগঞ্জ বাজার এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। সকাল ৬টার দিকে কোদালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম সাজিদকে (২৩) আটক করে বিজিবি সদস্যরা। তার কাছ থেকে ২টি সোনার বার (৪৩৪ গ্রাম) এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক সাজিদ মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানাধীন আংগারিয়া সিংগাইর গ্রামের আকরাম হোসেনের ছেলে।

সকাল সাড়ে ৯টার দিকে তারাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হোসেন (২৬) ও সুজন কুমার বাপ্পি (৩৪) নামে দুই যুবককে আটক করে বিজিবি। তাদের কাছ থেকে মোট ৪ কেজি ৯০০ গ্রামের ৩৪টি বার ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক জাহিদ যশোর শহরের লোন অফিসপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে এবং বাপ্পি যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে।

বিজিবি জানায়, স্বর্ণের বারগুলো তাদের প্যান্টের পকেট ও মানিব্যাগে বিশেষ কায়দায় রক্ষিত ছিল। আটক স্বর্ণের মূল্য ৭ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৯৬৮ টাকা। উদ্ধার ৫টি মোবাইল ফোনের দাম প্রায় ৬৪ হাজার টাকা এবং ভারতীয় ৪০ রুপিসহ নগদ ৩৫ হাজার ৩২০ টাকা মিলিয়ে সিজারমূল্য প্রায় ৮ কোটি টাকা দেখানো হয়েছে।

জব্দ সোনা যথাযথ আইন ও বিধিমালা অনুযায়ী সরকারি কোষাগারে জমা এবং আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানের মালামাল আটকে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ