জানিয়েছে, যুক্তরাষ্ট্র-এর সঙ্গে তাদের কোনো ধরনের আলোচনা হয়নি। বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময়ক্ষেপণের কৌশল হিসেবে এমন দাবি করছেন বলে অভিযোগ তেহরানের। সম্প্রতি ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ইরানের সঙ্গে সংঘাত নিরসনে ইতিবাচক আলোচনা হয়েছে এবং তিনি সাময়িকভাবে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করেছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আধা-সরকারি বার্তাসংস্থা মেহের নিউজকে দেওয়া এক […]
ছবি: সংগৃহীত
জানিয়েছে, যুক্তরাষ্ট্র-এর সঙ্গে তাদের কোনো ধরনের আলোচনা হয়নি। বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময়ক্ষেপণের কৌশল হিসেবে এমন দাবি করছেন বলে অভিযোগ তেহরানের।
সম্প্রতি ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ইরানের সঙ্গে সংঘাত নিরসনে ইতিবাচক আলোচনা হয়েছে এবং তিনি সাময়িকভাবে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করেছেন।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আধা-সরকারি বার্তাসংস্থা মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি নাকচ করেন। তিনি বলেন, বাস্তবে কোনো আলোচনা হয়নি; বরং ট্রাম্প সময় নিচ্ছেন এবং জ্বালানি বাজারের চাপ সামাল দিতেই এমন বক্তব্য দিচ্ছেন।
আরাগচি আরও মন্তব্য করেন, উপযুক্ত সময় এলে যুক্তরাষ্ট্র তাদের সামরিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করতে পারে। পাশাপাশি তিনি বলেন, আঞ্চলিক দেশগুলো উত্তেজনা কমাতে উদ্যোগ নিলেও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গেই তাদের কথা বলা উচিত, কারণ যুদ্ধের সূচনা সেখান থেকেই হয়েছে।
ট্রাম্পের ঘোষণার পর ইরানি গণমাধ্যমগুলো দাবি করেছে, তেহরানের পাল্টা হুমকির মুখে ওয়াশিংটন কিছুটা পিছু হটতে বাধ্য হয়েছে।
এর আগে ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন এবং তা না হলে বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি দেন। তবে পরবর্তীতে তিনি সেই অবস্থান থেকে সরে এসে আলোচনার কথা বলেন।
পরিস্থিতি ঘিরে দুই দেশের বিপরীতমুখী বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা আরও বেড়েছে বলে বিশ্লেষকদের মত।