সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৭:২৮ অপরাহ্ন, ৫ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের স্থল হামলা প্রতিহত করতে প্রস্তুত ইরান: আরাগচি

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে স্থল হামলা চালায়, তাহলে তা প্রতিহত করতে তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যেই তিনি এ সতর্কবার্তা দেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ–কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচিকে প্রশ্ন করা হয়—ইরান কি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা নিয়ে উদ্বিগ্ন? জবাবে তিনি বলেন, […]

যুক্তরাষ্ট্রের স্থল হামলা প্রতিহত করতে প্রস্তুত ইরান: আরাগচি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে স্থল হামলা চালায়, তাহলে তা প্রতিহত করতে তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যেই তিনি এ সতর্কবার্তা দেন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ–কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচিকে প্রশ্ন করা হয়—ইরান কি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা নিয়ে উদ্বিগ্ন? জবাবে তিনি বলেন, ইরান এ ধরনের হামলাকে ভয় পায় না; বরং তাদের বাহিনী এমন পরিস্থিতির জন্য প্রস্তুত।

আরাগচি বলেন, “আমরা তাদের জন্য অপেক্ষা করছি। আমাদের পূর্ণ আত্মবিশ্বাস আছে যে, যুক্তরাষ্ট্রের স্থল বাহিনী আক্রমণ চালালে আমরা তা প্রতিহত করতে পারব। এমন হামলা হলে সেটি তাদের জন্য বিপর্যয়কর হবে।”

তিনি আরও জানান, চলমান সংঘাতের মধ্যে ইরান এখন যুদ্ধবিরতির কোনো উদ্যোগ নিচ্ছে না। গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে হওয়া ১২ দিনের সংঘাতের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, সেই যুদ্ধে শেষ পর্যন্ত ইসরাইলই যুদ্ধবিরতির অনুরোধ করেছিল।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান এই সংঘাতে প্রকৃত অর্থে কেউই বিজয়ী নয়। তবে ইরানের জন্য সবচেয়ে বড় অর্জন হলো প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার সক্ষমতা ধরে রাখা।

সূত্র: এনবিসি নিউজ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ