সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:২৭ অপরাহ্ন, ১ মে ২০২৬

যুক্তরাষ্ট্র হুমকিমূলক বক্তব্য বন্ধ করলে কূটনীতিতে ফিরতে প্রস্তুত তেহরান: আরাগচি

যুক্তরাষ্ট্র যদি তাদের সম্প্রসারণবাদী মনোভাব, হুমকিমূলক বক্তব্য ও উসকানিমূলক আচরণ বন্ধ করে, তাহলে ইরান এখনো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চাইছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।শুক্রবার নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এ অবস্থানের কথা তুলে ধরেন। এর আগে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিসর, ইরাক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে […]

যুক্তরাষ্ট্র হুমকিমূলক বক্তব্য বন্ধ করলে কূটনীতিতে ফিরতে প্রস্তুত তেহরান: আরাগচি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র যদি তাদের সম্প্রসারণবাদী মনোভাব, হুমকিমূলক বক্তব্য ও উসকানিমূলক আচরণ বন্ধ করে, তাহলে ইরান এখনো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চাইছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শুক্রবার নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এ অবস্থানের কথা তুলে ধরেন। এর আগে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিসর, ইরাক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেন তিনি। সেই আলাপের পরই আরাগচি ইরানের অবস্থান আরও স্পষ্ট করেন।
আরাগচি বলেন, ইরান আঞ্চলিক স্থিতিশীলতা চায়, তবে তা হতে হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। তার ভাষায়, “আমেরিকান পক্ষ যদি তাদের সম্প্রসারণবাদী দৃষ্টিভঙ্গি, হুমকিমূলক বক্তব্য এবং উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করে, তাহলেই ইরান কূটনৈতিক পথ অনুসরণ করতে প্রস্তুত।”
তবে কূটনীতির দরজা খোলা রাখার কথা বললেও সামরিক প্রস্তুতি নিয়ে কোনো ছাড় দেওয়ার ইঙ্গিত দেননি তিনি। আরাগচি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের হুমকি বা আগ্রাসন মোকাবিলায় দেশকে রক্ষা করতে তারা দৃঢ় ও সর্বাত্মকভাবে প্রস্তুত।
সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শান্তি প্রস্তাব নিয়ে অসন্তোষ প্রকাশ করার পর আরাগচির এই মন্তব্য এলো। ট্রাম্প ইরানের নেতৃত্বকে অসংগঠিত বলেও আক্রমণ করেন। এর জবাবে আরাগচি কূটনীতির শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রকে হুমকি ও উসকানি বন্ধের আহ্বান জানান।
বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকে আরও জটিল করে তুলছে। একদিকে কূটনৈতিক সমাধানের কথা বলা হচ্ছে, অন্যদিকে সামরিক প্রস্তুতি ও হুমকির ভাষা দুই পক্ষকেই সংঘাতের কাছাকাছি নিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ