ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি এখন বড় পর্দায় কম দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। রোববার (২২ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তার মনে হচ্ছে যেকোনো সময় মৃত্যু ঘটতে পারে—নিজের কিংবা আশপাশের কারও। কাছ থেকে এমন একটি ঘটনা দেখার অভিজ্ঞতা তাকে ভীষণভাবে নাড়িয়ে […]
ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি এখন বড় পর্দায় কম দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
রোববার (২২ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তার মনে হচ্ছে যেকোনো সময় মৃত্যু ঘটতে পারে—নিজের কিংবা আশপাশের কারও। কাছ থেকে এমন একটি ঘটনা দেখার অভিজ্ঞতা তাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এই পোস্ট প্রকাশের পর ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। অনেকে মন্তব্য করে তার খোঁজখবর নেন। চিত্রনায়ক কাজী মারুফ মন্তব্যে জীবনের অনিশ্চয়তার কথা তুলে ধরলে মাহি জানান, তিনি মানসিকভাবে বেশ আঘাত পেয়েছেন।
তবে ঠিক কী ঘটনার প্রেক্ষিতে তিনি এমন অনুভূতি প্রকাশ করেছেন, তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, হঠাৎ কোনো মৃত্যুর ঘটনা কাছ থেকে দেখার কারণে তিনি গভীরভাবে বিচলিত হয়ে পড়েছেন।