সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৬:১৯ অপরাহ্ন, ৭ ফেব্রুয়ারি ২০২৬

রাজনৈতিক প্রেক্ষাপটে টানটান উত্তেজনার নাটক ‘ঢাকা ২৬’

চারদিকে ভেসে বেড়াচ্ছে রাজনীতির নানান গল্প। সেই বাস্তবতা থেকেই অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নতুন নাটক ‘ঢাকা ২৬’। নাটকটির মূল উপজীব্য একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং তার দুই একনিষ্ঠ কর্মীর মধ্যকার দ্বন্দ্ব। নেতার সবচেয়ে কাছের মানুষ হওয়ার প্রতিযোগিতা এবং নিজেদের কর্মদক্ষতা প্রমাণের এক অঘোষিত লড়াইয়ে লিপ্ত থাকে এই দুই সহকর্মী। এই […]

রাজনৈতিক প্রেক্ষাপটে টানটান উত্তেজনার নাটক ‘ঢাকা ২৬’
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

চারদিকে ভেসে বেড়াচ্ছে রাজনীতির নানান গল্প। সেই বাস্তবতা থেকেই অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নতুন নাটক ‘ঢাকা ২৬’।

নাটকটির মূল উপজীব্য একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং তার দুই একনিষ্ঠ কর্মীর মধ্যকার দ্বন্দ্ব। নেতার সবচেয়ে কাছের মানুষ হওয়ার প্রতিযোগিতা এবং নিজেদের কর্মদক্ষতা প্রমাণের এক অঘোষিত লড়াইয়ে লিপ্ত থাকে এই দুই সহকর্মী। এই প্রতিদ্বন্দ্বিতার ভেতরেই জন্ম নেয় জটিল মানবিক সম্পর্কের সংঘাত।

গল্পে আরও যুক্ত হয়েছে এক নারীকেন্দ্রিক আবেগঘন দ্বন্দ্ব। একজনকে ভালোবাসলেও সেই বাস্তবতা মেনে নিতে পারে না অন্যজন। ফলে রাজনীতি ও প্রেম—এই দুই স্রোত মিলিয়ে তাদের সম্পর্কের টানাপোড়েন রূপ নেয় চরম সংঘাতে। এরপর ঘটে এক নাটকীয় ঘটনা, যা মুহূর্তেই বদলে দেয় পুরো গল্পের গতিপথ।

এশা রহমানের প্রযোজনায় নির্মিত টানটান উত্তেজনার এই নাটকটি শিগগিরই প্রচারিত হবে এটিভি ইউএসএর পর্দায়।

নাটকটিতে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, তাসনুভা তিশা, আকাশ রহমান, সরদার রওনক রিপন, জ্যাক সজলসহ আরও অনেকে। প্রধান সহকারী পরিচালক হিসেবে ছিলেন আজহারুল ইসলাম অভি। গত মাসের শেষ দিকে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

নাটকটি নিয়ে অভিনেতা অ্যালেন শুভ্র বলেন,
‘রাজনৈতিক গল্প আমাকে সবসময়ই টানে। এই গল্পটিও তেমনই টানটান। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’

অভিনেত্রী তাসনুভা তিশা বলেন,
‘গল্পটি খুবই সমসাময়িক ও প্রাসঙ্গিক। কাজটি করতে পেরে ভালো লেগেছে।’

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ