সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২১ অপরাহ্ন, ৮ এপ্রিল ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে যুদ্ধবিরতি থেকে সরে আসবে ইরান

লেবাননে ইসরায়েলি হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসবে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রের দাবি, ইসরায়েল যদি লেবাননে হামলা চালিয়ে শর্ত ভঙ্গ করে যেতে থাকে, তাহলে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সমঝোতা থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে। এদিকে লেবাননে […]

লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে যুদ্ধবিরতি থেকে সরে আসবে ইরান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

লেবাননে ইসরায়েলি হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসবে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রের দাবি, ইসরায়েল যদি লেবাননে হামলা চালিয়ে শর্ত ভঙ্গ করে যেতে থাকে, তাহলে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সমঝোতা থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে।

এদিকে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নতুন করে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ১৯৮২ সালের আগ্রাসনের পর লেবাননে এমন ভয়াবহ পরিস্থিতি আর দেখা যায়নি। মাত্র ১০ মিনিটের ব্যবধানে দেশটির বিভিন্ন স্থানে শতাধিক বিমান হামলা চালানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, রাজধানী বৈরুতের এমন কিছু এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছে, যেগুলোর সঙ্গে হিজবুল্লাহর কোনো সম্পৃক্ততা নেই। ইসরায়েলি যুদ্ধবিমান আবাসিক ভবন, মসজিদ, যানবাহন এবং কবরস্থানেও বোমা বর্ষণ করেছে।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরুদ্দিন জানিয়েছেন, এসব হামলায় কয়েকশ মানুষ হতাহত হয়েছেন। উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে কয়েক ডজন মানুষের মৃত্যুর খবর ইতিমধ্যে নিশ্চিত হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ