লেবাননে দখল করা অঞ্চলগুলো ভবিষ্যতেও নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি জানিয়েছেন, দখলকৃত এলাকাগুলো থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, লেবাননে পরিচালিত সামরিক অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করা—তা সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে হোক বা কূটনৈতিক চাপের মাধ্যমে। তিনি […]
ছবি: সংগৃহীত
লেবাননে দখল করা অঞ্চলগুলো ভবিষ্যতেও নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি জানিয়েছেন, দখলকৃত এলাকাগুলো থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই ইসরায়েলি বাহিনীর।
ইসরায়েলি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, লেবাননে পরিচালিত সামরিক অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করা—তা সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে হোক বা কূটনৈতিক চাপের মাধ্যমে।
তিনি আরও উল্লেখ করেন, এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে লেবানন সরকারের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগকেও একটি কার্যকর কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।
এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন লেবানন সীমান্তে উত্তেজনা এবং যুদ্ধবিরতি নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে টানাপোড়েন চলছে। ফলে ইসরায়েলের এই অবস্থান ভবিষ্যতে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।