লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে দুটি যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সাইপ্রাস–এর প্রেসিডেন্ট নিকোস খ্রিস্টোদুলিদেস এবং গ্রিস–এর প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস–এর সঙ্গে বৈঠক শেষে ম্যাক্রোঁ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “আমরা একটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক ও নিরাপত্তা–সহযোগিতামূলক মিশন গঠনের প্রক্রিয়ায় আছি। এটি ইউরোপীয় এবং অ–ইউরোপীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় […]
ছবি: সংগৃহীত
লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে দুটি যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
সাইপ্রাস–এর প্রেসিডেন্ট নিকোস খ্রিস্টোদুলিদেস এবং গ্রিস–এর প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস–এর সঙ্গে বৈঠক শেষে ম্যাক্রোঁ এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, “আমরা একটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক ও নিরাপত্তা–সহযোগিতামূলক মিশন গঠনের প্রক্রিয়ায় আছি। এটি ইউরোপীয় এবং অ–ইউরোপীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় করে প্রস্তুত করতে হবে।”
সূত্র: আল জাজিরা।