চিত্রনায়িকা শবনম বুবলীর ব্যক্তিগত জীবন ও সম্ভাব্য বিদেশযাত্রা নিয়ে সাম্প্রতিক জল্পনা-কল্পনার মধ্যে অবশেষে মুখ খুলেছেন তিনি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড অপেনিং অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অভিনেত্রী। অনুষ্ঠানে বিস্কিট রঙের ফ্লোর টাচ গাউনে হাজির হন বুবলী। তার এই পোশাকে বেবিবাম্প স্পষ্ট হওয়ায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে কৌতূহল […]
চিত্রনায়িকা শবনম বুবলীর ব্যক্তিগত জীবন ও সম্ভাব্য বিদেশযাত্রা নিয়ে সাম্প্রতিক জল্পনা-কল্পনার মধ্যে অবশেষে মুখ খুলেছেন তিনি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড অপেনিং অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অভিনেত্রী।
অনুষ্ঠানে বিস্কিট রঙের ফ্লোর টাচ গাউনে হাজির হন বুবলী। তার এই পোশাকে বেবিবাম্প স্পষ্ট হওয়ায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের জবাবে হাসিমুখে বুবলী বলেন,
“এগুলো খুবই ব্যক্তিগত বিষয়। এসব নিয়ে যখন কথা বলব, তখন সবাইকে সম্মান জানিয়েই বলব। আমি একটি শান্তিপূর্ণ পরিবেশ চাই।”
তিনি আরও বলেন,
“আজ আমরা একটি প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি। এখানে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না।”
বিদেশে যাওয়ার গুঞ্জন প্রসঙ্গে সরাসরি কিছু না জানালেও, উপস্থিত সাংবাদিকদের সামনে নিজের পাসপোর্ট দেখিয়ে বুবলী বলেন,
“এটা আমার গুরুত্বপূর্ণ পাসপোর্ট, যেটা আজ হাতে পেয়েছি।”
ভালোবাসা দিবসের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন,
“ভ্যালেন্টাইন মানে আমার কাছে প্রিয় মানুষগুলো। সবার ভালোবাসা নিয়ে প্রতিদিনকেই আমি ভালোবাসা দিবসের মতো করে কাটাতে চাই। তবে ওই দিনে বিশেষ কিছু পরিকল্পনা তো অবশ্যই আছে।”
উল্লেখ্য, গত বছরের শেষদিকে ছেলে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটানোর পর থেকেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়। শোবিজ অঙ্গনে আলোচনা চলছে, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং তার দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে এ বিষয়ে এখন পর্যন্ত শাকিব খান কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
এদিকে শোনা যাচ্ছে, শাকিব খানের পরামর্শে সন্তান জন্মদানের প্রস্তুতি নিতে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে যেতে পারেন বুবলী।