ইরানের বর্তমান অবস্থানকে দুর্বল উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটির নেতাদের শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প লিখেছেন, ইরান এখন হরমুজ প্রণালি সাময়িকভাবে অবরুদ্ধ করে বিশ্বকে চাপের মধ্যে রাখার চেষ্টা ছাড়া শক্ত কোনো অবস্থানে নেই। তার দাবি, […]
ছবি: সংগৃহীত
ইরানের বর্তমান অবস্থানকে দুর্বল উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটির নেতাদের শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প লিখেছেন, ইরান এখন হরমুজ প্রণালি সাময়িকভাবে অবরুদ্ধ করে বিশ্বকে চাপের মধ্যে রাখার চেষ্টা ছাড়া শক্ত কোনো অবস্থানে নেই। তার দাবি, ইরানি নেতৃত্ব এখন মূলত আলোচনার টেবিল সচল রাখার প্রয়োজনেই টিকে আছে।
এর আগে আরেক পোস্টে ট্রাম্প ইরানের সমালোচনা করে বলেন, যুদ্ধক্ষেত্রের সক্ষমতার চেয়ে প্রচারযুদ্ধ ও জনসংযোগে তারা বেশি দক্ষ।