সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৪:২৪ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৫

সম্মাননা পেয়ে যা বললেন শাকিব খান

দীর্ঘ ২৫ বছর ধরে রুপালি পর্দা শাসন করছেন শাকিব খান। ঢালিউড কিংয়ের এ অসামান্য অবদান ও জনপ্রিয়তাকে স্বীকৃতি জানাতে একটি বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। সম্প্রতি সেই সম্মাননা পেয়ে অভিনেতা ভক্তদের মাঝে প্রকাশ করেছেন নিজের আবেগ ও অনুভূতি। গত ৭ সেপ্টেম্বর ‘ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানের আয়োজন করে ‘দ্য ডেইলি স্টার’। […]

সম্মাননা পেয়ে যা বললেন শাকিব খান
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দীর্ঘ ২৫ বছর ধরে রুপালি পর্দা শাসন করছেন শাকিব খান। ঢালিউড কিংয়ের এ অসামান্য অবদান ও জনপ্রিয়তাকে স্বীকৃতি জানাতে একটি বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। সম্প্রতি সেই সম্মাননা পেয়ে অভিনেতা ভক্তদের মাঝে প্রকাশ করেছেন নিজের আবেগ ও অনুভূতি।

গত ৭ সেপ্টেম্বর ‘ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানের আয়োজন করে ‘দ্য ডেইলি স্টার’। সেখানেই ‘সিলভার জুবিলি অব এক্সিলেন্স ইন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড’ পুরস্কারে ভূষিত হন শাকিব খান। সেই সময় কিং খান দেশের বাইরে থাকায় এ সম্মাননা গ্রহণ করা হয়নি। দেশে ফেরার পর সম্প্রতি দ্য ডেইলি স্টারের কার্যালয়ে যান অভিনেতা, সেখানে ব্যক্তিগতভাবে এ সম্মাননা গ্রহণ করেন শাকিব খান।

এরপর সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে অভিনেতা লিখেছেন, চলচ্চিত্রে আমার রজতজয়ন্তী উপলক্ষ্যে এ সম্মাননা আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করার এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

শাকিব খান বলেন, আমার প্রিয় দর্শকদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। আপনাদের সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না। এমন একটি সম্মান দেওয়ার জন্য দ্য ডেইলি স্টারকে জানাই আন্তরিক ধন্যবাদ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ