অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস–এর প্রেস সচিবের দায়িত্ব পালন শেষে আবারও সাংবাদিকতায় ফিরেছেন শফিকুল আলম। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। ফেসবুকে দেওয়া পোস্টে সাবেক প্রেস সচিব শফিকুল আলম লেখেন, “আমি একটি নতুন ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি ওয়াদা’র সম্পাদক হিসেবে যোগ দিয়েছি। সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।” […]
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস–এর প্রেস সচিবের দায়িত্ব পালন শেষে আবারও সাংবাদিকতায় ফিরেছেন শফিকুল আলম।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুকে দেওয়া পোস্টে সাবেক প্রেস সচিব শফিকুল আলম লেখেন, “আমি একটি নতুন ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি ওয়াদা’র সম্পাদক হিসেবে যোগ দিয়েছি। সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান বার্তাসংস্থা এএফপি–এর ঢাকা ব্যুরো প্রধান শফিকুল আলম। পরবর্তীতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা প্রদান করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এরপরই শফিকুল আলম তার সরকারি দায়িত্ব শেষ করে পুনরায় সাংবাদিকতায় প্রত্যাবর্তন করেন।