ইরান সাময়িক নয়, বরং একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে তিনি এ অবস্থান তুলে ধরেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলোচনায় আরাঘচি স্পষ্ট করে বলেন, ইরান কেবল অস্থায়ী বিরতিতে নয়, দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতেই আগ্রহী। হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি জানান, এই গুরুত্বপূর্ণ জলপথ সবার জন্য […]
ছবি: সংগৃহীত
ইরান সাময়িক নয়, বরং একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে তিনি এ অবস্থান তুলে ধরেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলোচনায় আরাঘচি স্পষ্ট করে বলেন, ইরান কেবল অস্থায়ী বিরতিতে নয়, দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতেই আগ্রহী।
হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি জানান, এই গুরুত্বপূর্ণ জলপথ সবার জন্য উন্মুক্ত থাকবে এবং জাহাজ চলাচলও নিরাপদ রাখা হবে। তবে বর্তমান পরিস্থিতিতে শত্রু দেশগুলোর ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নাও হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, যুদ্ধের পরিবর্তে সংলাপই হওয়া উচিত সমাধানের পথ। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানান।
বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে এমন কূটনৈতিক বার্তা পরিস্থিতি শান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।