সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলা চালিয়েছে ইরান—এমন দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। বুধবার রয়টার্সের বরাতে জানানো হয়, পাইপলাইনটির পাশাপাশি সৌদি আরবের আরও কয়েকটি স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী, হামলার ফলে ওই পাইপলাইন দিয়ে তেল সরবরাহ ব্যাহত হতে পারে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি সংকটকে আরও তীব্র […]
ছবি: সংগৃহীত
সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলা চালিয়েছে ইরান—এমন দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। বুধবার রয়টার্সের বরাতে জানানো হয়, পাইপলাইনটির পাশাপাশি সৌদি আরবের আরও কয়েকটি স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, হামলার ফলে ওই পাইপলাইন দিয়ে তেল সরবরাহ ব্যাহত হতে পারে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি সংকটকে আরও তীব্র করে তুলতে পারে।
এদিন এক বিবৃতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায়, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই অঞ্চলের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে ইয়ানবুতে অবস্থিত মার্কিন কোম্পানিগুলোর তেল স্থাপনাও রয়েছে বলে দাবি করা হয়।