হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরুর পর বাড়ছে উত্তেজনা। এই পরিস্থিতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্কবার্তা দিয়ে বলেছে, তেহরানের অনুমোদিত রুট ছাড়া অন্য কোনো পথে জাহাজ চলাচল করলে তার কঠোর পরিণতি হবে। ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজে প্রকাশিত আইআরজিসি নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ‘যে কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে চাইলে ইরান […]
হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরুর পর বাড়ছে উত্তেজনা। এই পরিস্থিতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্কবার্তা দিয়ে বলেছে, তেহরানের অনুমোদিত রুট ছাড়া অন্য কোনো পথে জাহাজ চলাচল করলে তার কঠোর পরিণতি হবে।
ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজে প্রকাশিত আইআরজিসি নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ‘যে কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে চাইলে ইরান নির্ধারিত করিডোর ব্যবহার করাই একমাত্র নিরাপদ পথ।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, নির্ধারিত রুট এড়িয়ে অন্য কোনো পথে চলাচল করলে তা ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হবে এবং এমন পরিস্থিতিতে আইআরজিসি নৌবাহিনী ‘কঠোর ও চূড়ান্ত জবাব’ দিতে প্রস্তুত রয়েছে।
এ সতর্কবার্তা এমন সময় এলো, যখন মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে।
তথ্যসূত্র: ফার্স নিউজ