সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১০:০৫ পূর্বাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬

হরমুজ ঘিরে নতুন সামরিক কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি ভেঙে গেলে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে এমন তথ্য জানা গেছে। সূত্রগুলো জানায়, মার্কিন সামরিক বাহিনী সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে ইরানের চলমান বা পরিবর্তনশীল (ডায়নামিক) সামরিক সম্পদকে অগ্রাধিকার দিচ্ছে। এর মধ্যে দ্রুতগতির আক্রমণকারী নৌযান, মাইন পাতা সক্ষম জাহাজ […]

হরমুজ ঘিরে নতুন সামরিক কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি ভেঙে গেলে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে এমন তথ্য জানা গেছে।

সূত্রগুলো জানায়, মার্কিন সামরিক বাহিনী সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে ইরানের চলমান বা পরিবর্তনশীল (ডায়নামিক) সামরিক সম্পদকে অগ্রাধিকার দিচ্ছে। এর মধ্যে দ্রুতগতির আক্রমণকারী নৌযান, মাইন পাতা সক্ষম জাহাজ এবং কৌশলগতভাবে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম রয়েছে, যেগুলোর মাধ্যমে ইরান গুরুত্বপূর্ণ জলপথ নিয়ন্ত্রণে রাখছে।

পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালি, দক্ষিণ আরব উপসাগর এবং ওমান উপসাগর। এসব এলাকায় ইরানের সামরিক উপস্থিতি দুর্বল করাই মূল লক্ষ্য বলে জানা গেছে। বর্তমানে এই জলপথ আংশিকভাবে বাধাগ্রস্ত থাকায় বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের নৌ সক্ষমতার ওপর হামলা চালালেও তা মূলত প্রণালি থেকে দূরের স্থাপনাগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে নতুন পরিকল্পনায় সরাসরি কৌশলগত জলপথের আশপাশে আঘাত হানার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

বিশ্লেষকদের মতে, আগের হামলার পরও ইরানের উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিপুলসংখ্যক ছোট নৌযান অক্ষত রয়েছে। ফলে প্রণালিকে পুরোপুরি নিরাপদ ও উন্মুক্ত রাখা সহজ হবে না।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। যদিও বর্তমান ও সাবেক কিছু মার্কিন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, নতুন করে হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

পেন্টাগনের এক কর্মকর্তা সরাসরি কিছু না বললেও জানিয়েছেন, সম্ভাব্য সব ধরনের বিকল্প পরিকল্পনা প্রেসিডেন্টের সামনে রাখা হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, আগের হামলার পরও ইরানের কিছু ক্ষেপণাস্ত্র লঞ্চার, ড্রোন ও উৎপাদন অবকাঠামো অক্ষত রয়েছে—যা ভবিষ্যৎ অভিযানে লক্ষ্যবস্তু হতে পারে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীও ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধবিরতির সময় ইরান তাদের কিছু সামরিক সম্পদ স্থানান্তর করেছে এবং প্রয়োজনে নতুন অবস্থানেও হামলা চালানো হতে পারে।

যদিও আপাতত কূটনৈতিক প্রচেষ্টাকে গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন, পরিস্থিতির অবনতি ঘটলে দ্রুত সামরিক অভিযান শুরুর প্রস্তুতি রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ