সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:০৫ অপরাহ্ন, ৪ মে ২০২৬

হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার জাহাজে বিস্ফোরণ, ইঞ্জিন কক্ষে আগুন

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে চলাচলরত দক্ষিণ কোরিয়ার একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটির ইঞ্জিন কক্ষ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান।দক্ষিণ কোরিয়ার শিপিং কোম্পানি এইচএমএমের এক মুখপাত্র জানান, ইঞ্জিন রুমে আগুন শনাক্ত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি এবং বিষয়টি […]

হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার জাহাজে বিস্ফোরণ, ইঞ্জিন কক্ষে আগুন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে চলাচলরত দক্ষিণ কোরিয়ার একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটির ইঞ্জিন কক্ষ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান।
দক্ষিণ কোরিয়ার শিপিং কোম্পানি এইচএমএমের এক মুখপাত্র জানান, ইঞ্জিন রুমে আগুন শনাক্ত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন। এর মধ্যে ১৮ জন বিদেশি এবং ছয়জন দক্ষিণ কোরিয়ার নাগরিক।
এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে।
বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে এমন ঘটনা আন্তর্জাতিক নৌপরিবহন খাতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ