সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৪৬ অপরাহ্ন, ১ মে ২০২৬

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর আস্থা নেই: আরব আমিরাত

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে ইরানের ওপর ভরসা করা যায় না বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ইরানের “আগ্রাসী আচরণের” পর গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে তেহরানের একতরফা উদ্যোগের ওপর আস্থা রাখা কঠিন। গারগাশ আরও […]

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর আস্থা নেই: আরব আমিরাত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে ইরানের ওপর ভরসা করা যায় না বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ইরানের “আগ্রাসী আচরণের” পর গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে তেহরানের একতরফা উদ্যোগের ওপর আস্থা রাখা কঠিন।

গারগাশ আরও বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন এবং বৈশ্বিক ঐকমত্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো একক দেশের সিদ্ধান্ত নয়।

এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক এক বৈঠকে আরব আমিরাত হরমুজ প্রণালি দ্রুত ও নিঃশর্তভাবে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ খলিফা শাহিন আল মারার বলেন, সাম্প্রতিক পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বৈশ্বিক নৌ চলাচলে বাধা সৃষ্টি করার ঘটনায় ইরানকে জবাবদিহির আওতায় আনতে হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার জেরে প্রায় দুই মাস ধরে হরমুজ প্রণালিতে অচলাবস্থা চলছে। এতে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে গেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ