সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪৯ অপরাহ্ন, ২ মার্চ ২০২৬

হামলায় আহত খামেনির স্ত্রী মনসুরেহ মারা গেছেন

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় তিনি গুরুতর আহত হন। সোমবার (২ মার্চ) তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আহত হয়ে […]

হামলায় আহত খামেনির স্ত্রী মনসুরেহ মারা গেছেন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় তিনি গুরুতর আহত হন। সোমবার (২ মার্চ) তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি।

প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আহত হয়ে কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মনসুরেহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই হামলায় শনিবার আয়াতুল্লাহ আলি খামেনিও নিহত হন।

খামেনির পরিবার: সংক্ষিপ্ত পরিচয়

আয়াতুল্লাহ আলি খামেনির মোট ছয় সন্তান—চার ছেলে মোস্তফা, মোজতবা, মাসুদ ও মেয়সাম এবং দুই মেয়ে বুশরা ও হোদা। অন্যান্য রাজনৈতিক পরিবারের তুলনায় খামেনির সন্তানরা সাধারণত জনসম্মুখে খুব কমই আসতেন এবং দৃশ্যমান রাজনৈতিক ভূমিকায় ছিলেন না।

তবে তাদের মধ্যে মোজতবা খামেনি রাজনৈতিক অঙ্গনে তুলনামূলকভাবে বেশি পরিচিত ছিলেন। বিশ্লেষকদের মতে, তিনি ছিলেন পরিবারের সবচেয়ে প্রভাবশালী সদস্য এবং খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও তাকে বিবেচনা করা হতো।

মোজতবা ইরানের প্রভাবশালী রাজনীতিক গোলাম-আলী হাদ্দাদ-আদেলের কন্যাকে বিয়ে করে রাজনৈতিক অবস্থান আরও শক্ত করেন। তিনি বিপ্লবী গার্ড বাহিনী এবং ধর্মীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। যৌবনে ইরান-ইরাক যুদ্ধেও অংশ নিয়েছিলেন বলে জানা যায়।

অন্যদিকে মাসুদ খামেনি একটি রাজনৈতিক পরিবারের সঙ্গে আত্মীয়তা গড়লেও সবসময় নিজেকে আড়ালেই রেখেছেন। পরিবারের অন্যান্য সদস্যরাও মূলত জনজীবন থেকে দূরে ছিলেন।

খামেনির তিন ভাই ও চার বোন ছিলেন। তাদের একজন, বদরি, আশির দশকের রাজনৈতিক অস্থিরতার সময় দেশত্যাগ করেন।

ইরানের সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ওই বিমান হামলায় খামেনির পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন—যাদের মধ্যে এক কন্যা, এক নাতি, এক পুত্রবধূ ও এক জামাতা রয়েছেন। নিহতদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, এক হামলাতেই পরিবারের কয়েক প্রজন্মের সদস্য প্রাণ হারিয়েছেন।

মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ: সংক্ষিপ্ত জীবনপট

মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালেই জীবন কাটিয়েছেন। ১৯৪৭ সালে একটি সম্মানিত ব্যবসায়ী পরিবারে তার জন্ম। ১৯৬৪ সালে আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে তার বিয়ে হয়।

তার বাবা মোহাম্মদ ইসমাইল খোজাস্তেহ বাঘেরজাদেহ ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। শাহ শাসনামলে এবং ১৯৭৯ সালের বিপ্লব-পূর্ব রাজনৈতিক অস্থিরতার সময়ে খামেনির কারাবরণসহ নানা সংকটকালে তিনি নীরবে স্বামীর পাশে ছিলেন।

তিনি কখনো কোনো সরকারি বা রাজনৈতিক দায়িত্ব পালন করেননি। পরিবারের অধিকাংশ সদস্যের মতো তার জীবনও গণমাধ্যম ও জনসমাগমের বাইরে সীমাবদ্ধ ছিল।

সূত্র: প্রেস টিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ