সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

স্বাস্থ্য
৫:৩০ অপরাহ্ন, ৮ মে ২০২৬

হাম ও উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৯৪ শিশু। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি […]

হাম ও উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৯৪ শিশু।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ৫৮ শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম ও উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২১২ জন। আর ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭১০ জনে।

এদিকে গত একদিনে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৮২ জন। চলতি সময়ে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৯০ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ হাজার ৮৬২ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৯ হাজার ১৫২ জন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ