সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৩৫ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬

৪০ দিনের সংঘাতে ইরানের ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার

টানা ৪০ দিনের যুদ্ধের ফলে ইরান ভয়াবহ অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষতির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় দেশটির শিল্প স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর, সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সরাসরি প্রভাবে বিপুলসংখ্যক মানুষ চাকরি ও জীবিকার উৎস হারিয়েছেন। আল-আরাবিয়া–র এক প্রতিবেদনে জেরুজালেম পোস্ট–এর তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, সংঘাতের কারণে ইরানের মোট […]

৪০ দিনের সংঘাতে ইরানের ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

টানা ৪০ দিনের যুদ্ধের ফলে ইরান ভয়াবহ অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষতির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় দেশটির শিল্প স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর, সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সরাসরি প্রভাবে বিপুলসংখ্যক মানুষ চাকরি ও জীবিকার উৎস হারিয়েছেন।

আল-আরাবিয়া–র এক প্রতিবেদনে জেরুজালেম পোস্ট–এর তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, সংঘাতের কারণে ইরানের মোট ক্ষতির পরিমাণ প্রায় ১৪০ থেকে ১৪৫ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ আনুমানিক ১৮ লাখ কোটি টাকা।

ইরানের রেডক্রস সোসাইটির প্রধান পিরহোসেন কোলিভান্ড জানিয়েছেন, যুদ্ধে ১ লাখ ২৫ হাজারের বেশি বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ আবাসিক ভবন আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

এ ছাড়া প্রায় ২৩ হাজার ৫০০ বাণিজ্যিক স্থাপনা হামলার শিকার হয়েছে। স্বাস্থ্য খাতেও বড় ধাক্কা লেগেছে। অন্তত ৩৩৯টি হাসপাতাল, ফার্মেসি, ল্যাবরেটরি ও জরুরি সেবা কেন্দ্র ধ্বংস হয়েছে অথবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

শিক্ষা খাতেও ক্ষয়ক্ষতির মাত্রা উল্লেখযোগ্য। তথ্য অনুযায়ী, অন্তত ৩২টি বিশ্ববিদ্যালয় এবং ৮৫৭টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রেডক্রসের ২০টি স্থাপনা ধ্বংস হয়েছে।

সামরিক অবকাঠামোতেও বড় ধরনের ক্ষতির খবর পাওয়া গেছে। ওয়াল স্ট্রিট জার্নাল–এর তথ্য অনুযায়ী, ইরানের খোজির, পারচিন, হাকিমিয়েহ এবং শারাউদ–এ অবস্থিত চারটি প্রধান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ২৯টি উৎক্ষেপণ কেন্দ্রেও বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।

সব মিলিয়ে এই ৪০ দিনের সংঘাত ইরানের অর্থনীতি, জনজীবন ও কৌশলগত অবকাঠামোর ওপর দীর্ঘমেয়াদি গভীর প্রভাব ফেলবে বলে বিশ্লেষকদের ধারণা।

সূত্র: আল-আরাবিয়া, ওয়াল স্ট্রিট জার্নাল

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ