সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:০৫ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৬

অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির তিন আদালতের সহায়তা চাইল যুক্তরাষ্ট্র

খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা একটি দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন পাঠাতে দিল্লির তিনটি জেলা আদালতের সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্র। গত ১৩ নভেম্বর নিউইয়র্কের দক্ষিণাঞ্চলীয় জেলা আদালতের বিচারক ক্যাথরিন পোল্ক ফাইল্লা এ বিষয়ে নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী, অজিত দোভালকে সমন […]

অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির তিন আদালতের সহায়তা চাইল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা একটি দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন পাঠাতে দিল্লির তিনটি জেলা আদালতের সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্র।

গত ১৩ নভেম্বর নিউইয়র্কের দক্ষিণাঞ্চলীয় জেলা আদালতের বিচারক ক্যাথরিন পোল্ক ফাইল্লা এ বিষয়ে নির্দেশ দেন।

নির্দেশনা অনুযায়ী, অজিত দোভালকে সমন পাঠানোর জন্য দিল্লির পাতিয়ালা হাউস আদালতের সহায়তা চাওয়া হয়েছে। অন্যদিকে, সামন্ত গোয়েলের ক্ষেত্রে দ্বারকা ও তিস হাজারি আদালতের সহযোগিতা চাওয়া হয়েছে।

এর আগে কূটনৈতিক চ্যানেল এবং ভারতের আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সমন পাঠানোর চেষ্টা করা হয়েছিল। তবে সেই উদ্যোগ সফল না হওয়ায় হেগ কনভেনশন ও ভারতের দেওয়ানি কার্যবিধি অনুসরণ করে বিকল্প পদ্ধতিতে সমন পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে বসবাসরত গুরপতবন্ত সিং পান্নুন ক্ষতিপূরণ চেয়ে এই দেওয়ানি মামলাটি করেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যুক্তরাষ্ট্র সফরে গেলে তাঁর নিরাপত্তারক্ষীদের বাধার কারণে সমন পৌঁছে দেওয়া সম্ভব হয়নি বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পান্নুনের অভিযোগগুলোকে ‘মনগড়া ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।

তবে এই দেওয়ানি মামলাটি যুক্তরাষ্ট্রে চলমান সংশ্লিষ্ট ফৌজদারি মামলা থেকে আলাদা। এতে মার্কিন সরকার কোনো পক্ষ নয়। আদালতের মাধ্যমে সমন পাঠানোর উদ্যোগ নেওয়ার অর্থও এই নয় যে, পান্নুনের অভিযোগ প্রমাণিত হয়েছে।

তথ্যসূত্র: আরআইএস, বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ