সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:২৭ অপরাহ্ন, ২১ মে ২০২৬

অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে আদালত নয়, সরাসরি সীমান্ত পার: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার হাওড়ায় অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারী শনাক্ত হলে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় না গিয়ে দ্রুত সীমান্ত দিয়ে ফেরত পাঠানোর ব্যবস্থা নিতে হবে। হাওড়া স্টেশন ও আশপাশের এলাকায় অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর ভাষায়, “অবৈধ অনুপ্রবেশকারী ধরা […]

অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে আদালত নয়, সরাসরি সীমান্ত পার: শুভেন্দু অধিকারী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার হাওড়ায় অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারী শনাক্ত হলে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় না গিয়ে দ্রুত সীমান্ত দিয়ে ফেরত পাঠানোর ব্যবস্থা নিতে হবে।

হাওড়া স্টেশন ও আশপাশের এলাকায় অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর ভাষায়, “অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে আদালত নয়, সোজা সীমান্ত পার।” তিনি বিশেষভাবে পেট্রাপোল-বনগাঁ সীমান্ত দিয়ে দ্রুত ফেরত পাঠানোর কথা উল্লেখ করেন।

বৈঠকে রাজ্য পুলিশের মহাপরিচালক, নগর উন্নয়ন দপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ ও পৌর প্রতিনিধিদের পাশাপাশি পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারও উপস্থিত ছিলেন।

সভায় হাওড়া শহরের পানি নিষ্কাশন, যানজট ও বেআইনি দখলের বিষয়েও আলোচনা হয়। এসব সমস্যা সমাধানে রেল বিভাগ ও রাজ্য প্রশাসন যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়েছে।

তবে পুরো বৈঠকজুড়েই সবচেয়ে বেশি গুরুত্ব পায় অনুপ্রবেশ ইস্যু। শুভেন্দু অধিকারী বলেন, হাওড়া স্টেশনকে কেন্দ্র করে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করতে হবে এবং “আইনি মারপ্যাঁচে সময় নষ্ট না করে” দ্রুত ব্যবস্থা নিতে হবে।

তার এই মন্তব্যের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, সীমান্ত ও নাগরিকত্ব ইস্যুতে রাজ্য সরকারের অবস্থান এখন আরও কঠোর হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ