ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা মারা গেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার। জানা গেছে, ঘটনার সময় অভিনেতা জাহের আলভী দেশের বাইরে নেপালে অবস্থান করছিলেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় […]
ছবি: সংগৃহীত
ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা মারা গেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার।
জানা গেছে, ঘটনার সময় অভিনেতা জাহের আলভী দেশের বাইরে নেপালে অবস্থান করছিলেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন এবং কথা বলার মতো পরিস্থিতিতে নেই।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে পালিয়ে বিয়ে করেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে রিজিক নামে এক পুত্র সন্তান রয়েছে।
এই ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সহকর্মী ও ভক্তরা শোক ও সমবেদনা জানাচ্ছেন।