Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
২:০৫ পিএম, ২১ জুলাই ২০২৬

অস্ত্রোপচারের পর আইসিইউতে অমিতাভ বচ্চন, কেমন আছেন এখন?

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের অস্ত্রোপচারের খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে তার ভক্তদের মধ্যে। মুম্বাইয়ের একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর কিছু সময় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রাখা হয়েছিল তাকে। বর্তমানে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অমিতাভ বচ্চনের শরীরের কোন অংশে অস্ত্রোপচার করা হয়েছে, সে […]

অস্ত্রোপচারের পর আইসিইউতে অমিতাভ বচ্চন, কেমন আছেন এখন?

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের অস্ত্রোপচারের খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে তার ভক্তদের মধ্যে। মুম্বাইয়ের একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর কিছু সময় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রাখা হয়েছিল তাকে। বর্তমানে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অমিতাভ বচ্চনের শরীরের কোন অংশে অস্ত্রোপচার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে অস্ত্রোপচারের বিষয়টি তিনি নিজেই ব্যক্তিগত ব্লগে উল্লেখ করেছেন।

ব্লগে অমিতাভ লিখেছেন, অস্ত্রোপচারের পর তাকে দক্ষ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আইসিইউতে রাখা হয়েছিল। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়া হয়। তবে তার ভাষায়, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সুস্থ হয়ে ওঠার পথটাই সবচেয়ে কঠিন।

তিনি লেখেন, “অস্ত্রোপচারের পর চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আইসিইউতে ছিলাম। শেষ পর্যন্ত হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি। কিন্তু ঘরে ফেরার পরের সময়টাই সবচেয়ে কঠিন। শারীরিক ও মানসিকভাবে নিজেকে ভীষণ ক্লান্ত মনে হচ্ছে।”

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি আরও বলেন, জীবনে এমন সময় আসে, যখন একজন বিজয়ীকেও পরাজয়ের মুখোমুখি হতে হয়। সেই মুহূর্তগুলোই মানুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।

তবে কঠিন এই সময়েও আশাবাদ হারাননি বর্ষীয়ান এই অভিনেতা। তিনি লিখেছেন, “কেউ সাহস নিয়ে প্রতিকূলতার মোকাবিলা করেন, কেউ আবার ভেঙে পড়েন। কিন্তু যারা লড়াই চালিয়ে যান, শেষ পর্যন্ত তারাই প্রকৃত বিজয়ী হন।”

ভক্তদের উদ্দেশে তিনি ইতিবাচক থাকার আহ্বান জানিয়ে বলেন, “ভালো থাকুন, আনন্দে থাকুন। জীবনের প্রতিটি কঠিন সময় একদিন কেটে যায়।”

৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চন বলিউডের সবচেয়ে সক্রিয় অভিনেতাদের একজন। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেওয়া এই কিংবদন্তির অসুস্থতার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ