সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাণিজ্য
৩:১১ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬

অ্যামাজন-আলি এক্সপ্রেসে পণ্য বিক্রির সুযোগ পেলেন দেশীয় উদ্যোক্তারা

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক ই-কমার্স বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশীয় উদ্যোক্তারা অ্যামাজন, আলি এক্সপ্রেস, ই-বে, তেমু ও ফ্লিপকার্টের মতো আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন। সোমবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে স্বল্প পরিসরে রপ্তানির সুযোগ বাড়াতে প্রতি লেনদেনের […]

অ্যামাজন-আলি এক্সপ্রেসে পণ্য বিক্রির সুযোগ পেলেন দেশীয় উদ্যোক্তারা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক ই-কমার্স বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশীয় উদ্যোক্তারা অ্যামাজন, আলি এক্সপ্রেস, ই-বে, তেমু ও ফ্লিপকার্টের মতো আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে স্বল্প পরিসরে রপ্তানির সুযোগ বাড়াতে প্রতি লেনদেনের সর্বোচ্চ সীমা ৫ হাজার মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এক হাজার ডলার সমমূল্যের পণ্য রপ্তানির ক্ষেত্রে আর এক্সপোর্ট (EXP) সনদ বাধ্যতামূলক থাকবে না। ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের প্রক্রিয়া আরও সহজ হবে।

এখন উদ্যোক্তারা ঘরে বসেই আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের পণ্য তালিকাভুক্ত করতে পারবেন এবং বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি পণ্য পাঠাতে পারবেন। এতে হস্তশিল্প, পোশাক, চামড়াজাত পণ্য, হোম ডেকর ও অন্যান্য দেশীয় পণ্যের রপ্তানি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সার্কুলারে বলা হয়েছে, রপ্তানি কার্যক্রম অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক শাখার মাধ্যমে সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট ব্যাংককে নিশ্চিত করতে হবে যে উদ্যোক্তার সঙ্গে আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসের প্রয়োজনীয় চুক্তি রয়েছে।

এ ছাড়া উদ্যোক্তারা বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির জন্য প্রয়োজনীয় বার্ষিক সাবস্ক্রিপশন ফিও বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, রপ্তানি আয়ের লেনদেন রপ্তানিকারকের বৈদেশিক মুদ্রা হিসাব (ERQ Account) ব্যবহার করে সম্পন্ন করতে হবে। কোনো কারণে ক্রেতাকে অর্থ ফেরত দিতে হলে এবং ওই হিসাবে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা না থাকলে অনুমোদিত ডিলার ব্যাংক স্থানীয় মুদ্রার হিসাব থেকে সমন্বয় করে অর্থ ফেরতের ব্যবস্থা করতে পারবে।

সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তের ফলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তা, ফ্রিল্যান্স ব্র্যান্ড মালিক এবং অনলাইন ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে আরও সহজে প্রবেশের সুযোগ পাবেন। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জনে ই-কমার্সভিত্তিক ক্ষুদ্র রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ