সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৪৫ পিএম, ৬ এপ্রিল ২০২৬

আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যার দায় স্বীকার করল ইসরায়েল

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমিকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের টেলিগ্রাম বার্তায় জানায়, ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় আইআরজিসির গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তা সাঈদি মাজিদ খাদেমি নিহত হয়েছেন। আইডিএফের ভাষ্য, এ ঘটনা ইরানের জন্য আরও একটি বড় ক্ষতি। চলমান সংঘাতে ইরানের […]

আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যার দায় স্বীকার করল ইসরায়েল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমিকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল।

সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের টেলিগ্রাম বার্তায় জানায়, ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় আইআরজিসির গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তা সাঈদি মাজিদ খাদেমি নিহত হয়েছেন। আইডিএফের ভাষ্য, এ ঘটনা ইরানের জন্য আরও একটি বড় ক্ষতি।

চলমান সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর বিষয়ে প্রায়ই দেখা গেছে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হামলার দায় স্বীকার করার পর তেহরান তা নিশ্চিত করেছে। তবে এবার ভিন্ন চিত্র দেখা গেছে। খাদেমির মৃত্যুর খবর আগে থেকেই ইরান প্রকাশ করে।

খাদেমি তার পূর্বসূরি মোহাম্মদ কাজেমির মৃত্যুর চার দিন পর আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান হিসেবে দায়িত্ব নেন। কাজেমি গত বছরের ১৫ জুন ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন।

সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ