সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৭:১২ পিএম, ১১ মার্চ ২০২৬

‘আই ফোক ফিভার’-এ পল্লিগীতি গাইবেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক সঙ্গীতের আসর ‘আই ফোক ফিভার’-এ প্রথমবার একসঙ্গে পাঁচটি পল্লিগীতি গাইবেন উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ। সাবিনা ইয়াসমিনের গাওয়া গানগুলো হলো: ‘এই যে দুনিয়া কীসেরও লাগিয়া’ ‘মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়ারে’ ‘ও মুই না শোন না শোন তোর বৈদেশিয়া’ ‘আমি কেমন করে পত্র লিখিরে’ […]

‘আই ফোক ফিভার’-এ পল্লিগীতি গাইবেন সাবিনা ইয়াসমিন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক সঙ্গীতের আসর ‘আই ফোক ফিভার’-এ প্রথমবার একসঙ্গে পাঁচটি পল্লিগীতি গাইবেন উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ।

সাবিনা ইয়াসমিনের গাওয়া গানগুলো হলো:

‘এই যে দুনিয়া কীসেরও লাগিয়া’

‘মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়ারে’

‘ও মুই না শোন না শোন তোর বৈদেশিয়া’

‘আমি কেমন করে পত্র লিখিরে’

‘সোনারও বরনী কন্যা সাজে যেন মেঘ কালো সাজিল রে’

অনুষ্ঠানে ১২ জন দক্ষ যন্ত্রশিল্পী বিভিন্ন বাদ্যযন্ত্রে অংশ নেবেন। তাদের মধ্যে আছেন:

চন্দন দত্ত (তবলা)

মনোয়োর হোসেন টুটুল (গিটার)

আলমগীর হোসেন (প্যাড)

মেহেদী (বেহালা)

অন্তর (কী বোর্ড)

কামরুল (বাঁশি)

পাভেল (সেক্সোফোন)

জিকো (পারকেশন)

নয়ন মুস্তাফিজ (ঢোল)

রুবেল (হারমোনিয়াম)

আনন্দ (মন্ডোলিন ও সাজে)

সাবিনা ইয়াসমিন বলেন, “এতগুলো পল্লিগীতি একসঙ্গে গাওয়ার সুযোগ প্রথমবার পেলাম। জাহাঙ্গীর সাঈদ ও চ্যানেল আইকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ ধন্যবাদ সকল মিউজিশিয়ানদের, যারা গানগুলোকে প্রাণবন্ত করেছেন।”

জাহাঙ্গীর সাঈদ জানিয়েছেন, “সিনিয়র-জুনিয়র সকল শিল্পীর আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি তৈরি হয়েছে। প্রচারের সময় চূড়ান্ত হয়নি, তবে এটির ২৩টি পর্ব চ্যানেল আই ও ইউটিউব চ্যানেলে সম্প্রচার হবে।”

প্যানেল পরিচালনায় আছেন ইফতেখার মুনিম হাসান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ