সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৭:৩০ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬

‘আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না’

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দলটির বর্তমান অবস্থান নিয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি আলোচিত ও দৃশ্যমান অবস্থানে রয়েছে। মঙ্গলবার (২৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শাওন লেখেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী […]

‘আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দলটির বর্তমান অবস্থান নিয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি আলোচিত ও দৃশ্যমান অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শাওন লেখেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন “আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই”, কিন্তু আমি তো দেখছি আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না!’

তিনি আরও লেখেন, ‘আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী খোদ আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে আরো বেশি আলোচিত ও সফল করে তুলবার জন‍্য বর্তমান সরকারকে ধন্যবাদ।’

তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমর্থক ও সমালোচক—উভয় পক্ষই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।

উল্লেখ্য, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে নানা আলোচনা ও বিতর্ক চলমান রয়েছে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সমর্থক ও বিশ্লেষকদের মন্তব্যও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন অতীতেও বিভিন্ন রাজনৈতিক ও সমসাময়িক ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করেছেন। ফলে তার সাম্প্রতিক এই মন্তব্যও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ