সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৩৩ অপরাহ্ন, ৯ মে ২০২৬

আড়ালে থেকেও ইরানের যুদ্ধনীতি ও কূটনীতি সামলাচ্ছেন মোজতবা খামেনি: মার্কিন গোয়েন্দাদের সন্দেহ

আহত হওয়ার পর জনসমক্ষে না এলেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখনো দেশটির যুদ্ধ ও কূটনৈতিক নীতিনির্ধারণে প্রভাব রাখছেন বলে সন্দেহ করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। সম্প্রতি প্রকাশিত এক গোয়েন্দা প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইরানের অভ্যন্তরে নেতৃত্ব কাঠামো বর্তমানে কিছুটা ছন্নছাড়া অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য […]

আড়ালে থেকেও ইরানের যুদ্ধনীতি ও কূটনীতি সামলাচ্ছেন মোজতবা খামেনি: মার্কিন গোয়েন্দাদের সন্দেহ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আহত হওয়ার পর জনসমক্ষে না এলেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখনো দেশটির যুদ্ধ ও কূটনৈতিক নীতিনির্ধারণে প্রভাব রাখছেন বলে সন্দেহ করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। সম্প্রতি প্রকাশিত এক গোয়েন্দা প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইরানের অভ্যন্তরে নেতৃত্ব কাঠামো বর্তমানে কিছুটা ছন্নছাড়া অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা এবং যুদ্ধ-পরবর্তী কৌশল নির্ধারণে মোজতবা খামেনির ভূমিকা এখনো গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াশিংটন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শুরুতে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। ওই হামলায় মোজতবা খামেনিও গুরুতর আহত হন বলে বিভিন্ন সূত্রের দাবি।

এরপর তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হলেও, তখন থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, তিনি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন না এবং যোগাযোগের জন্য সরাসরি সাক্ষাৎ বা কুরিয়ার ব্যবহার করেন।

ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের প্রোটোকল প্রধান মাজাহের হোসেইনি শুক্রবার দাবি করেন, মোজতবা খামেনি বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। তার পা, কোমরের নিচের অংশ এবং কানের পেছনে আঘাত লাগলেও সেগুলো ধীরে ধীরে সেরে উঠছে বলে তিনি জানান।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, চলতি সপ্তাহে তিনি মোজতবা খামেনির সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক করেছেন। যুদ্ধ শুরু হওয়ার পর এটিই ইরানের কোনো শীর্ষ নেতার সঙ্গে তার প্রথম প্রকাশ্য বৈঠকের তথ্য।

তবে মার্কিন গোয়েন্দা সূত্রের একাংশের দাবি, খামেনি এখনো সিদ্ধান্ত গ্রহণের পুরো প্রক্রিয়ায় সরাসরি যুক্ত নন। তাদের মতে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের শীর্ষ কর্মকর্তারা এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের দৈনন্দিন রাষ্ট্রীয় কার্যক্রমে এখন বেশি সক্রিয় ভূমিকা পালন করছেন।

একই সঙ্গে মার্কিন প্রশাসন সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, সামরিক অবকাঠামোর ক্ষতি হলেও ইরান এখনো কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের অবরোধ সামাল দেওয়ার সক্ষমতা ধরে রেখেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ