সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৫:৪০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬

আদালতে হাজির হয়েও আগাম জামিন পেলেন না চিত্রনায়ক রিয়াজ

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন তিনি। আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিয়াজের আগাম জামিন আবেদন খারিজ করে দেন। আদালতে রিয়াজের পক্ষে শুনানি করেন […]

আদালতে হাজির হয়েও আগাম জামিন পেলেন না চিত্রনায়ক রিয়াজ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন তিনি।

আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিয়াজের আগাম জামিন আবেদন খারিজ করে দেন।

আদালতে রিয়াজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা ওই দুটি হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন অভিনেতা রিয়াজ। বৃহস্পতিবার তিনি নিজেই আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত আবেদন গ্রহণ না করে তা নাকচ করে দেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ