সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৫০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আফগানিস্তানে হামলায় ২৭৪ তালেবান যোদ্ধা নিহত : পাকিস্তান

আফগানিস্তানে চালানো সাম্প্রতিক বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, এই অভিযানে বিপুলসংখ্যক তালেবান যোদ্ধা হতাহত হয়েছে এবং ধ্বংস করা হয়েছে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসপিআরের মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরী জানান, আফগানিস্তানের বিভিন্ন এলাকায় চালানো বিমান হামলায় ২৭৪ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। […]

আফগানিস্তানে হামলায় ২৭৪ তালেবান যোদ্ধা নিহত : পাকিস্তান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আফগানিস্তানে চালানো সাম্প্রতিক বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, এই অভিযানে বিপুলসংখ্যক তালেবান যোদ্ধা হতাহত হয়েছে এবং ধ্বংস করা হয়েছে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসপিআরের মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরী জানান, আফগানিস্তানের বিভিন্ন এলাকায় চালানো বিমান হামলায় ২৭৪ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও প্রায় ৪০০ জন। খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

তিনি আরও বলেন, অভিযানের সময় আফগানিস্তানের ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান ও কামান ধ্বংস করা হয়েছে। পাশাপাশি বিমান বাহিনী অন্তত ২২টি এলাকায় লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে ৮৩টি সামরিক চৌকি ধ্বংস করেছে এবং ১৭টি চৌকি দখলে নিয়েছে বলে দাবি করা হয়।

তবে আল জাজিরা জানায়, হতাহতের প্রকৃত সংখ্যা এবং ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সীমান্ত সংঘাতে পাকিস্তানের ১২ জন সৈন্য নিহত এবং আরও ২৭ জন আহত হয়েছেন। এই তথ্যও আলাদা করে যাচাই করা যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সীমান্ত এলাকায় চলমান এই সংঘর্ষ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ