দেশের স্বর্ণবাজারে আবারও নতুন ইতিহাস তৈরি হলো। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক লাফে ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এটি দেশের বাজারে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ মূল্য। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির তথ্য জানানো হয়। নতুন দাম রোববার […]
ছবি: সংগৃহীত
দেশের স্বর্ণবাজারে আবারও নতুন ইতিহাস তৈরি হলো। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক লাফে ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এটি দেশের বাজারে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ মূল্য।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির তথ্য জানানো হয়। নতুন দাম রোববার (২৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
এর আগে সর্বশেষ গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেদিন ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকায়, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৯০ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৩ বার দাম বাড়ানো হয়েছে, আর ২৭ বার কমানো হয়েছে। তুলনামূলকভাবে গত বছর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৬২ বার—যার মধ্যে ৩৫ বার দাম বাড়ে এবং ২৭ বার কমানো হয়।