সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:৩৮ অপরাহ্ন, ৬ মে ২০২৬

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বললেন নেতানিয়াহু

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।বার্তাসংস্থা ওয়াম জানায়, সাম্প্রতিক ইরানি হামলার প্রেক্ষাপটে দুই নেতা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং এসব হামলার নিন্দা জানান। কথোপকথনে নেতানিয়াহু আমিরাতের প্রতি সংহতি প্রকাশ করেন এবং দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে নেওয়া […]

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বললেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বার্তাসংস্থা ওয়াম জানায়, সাম্প্রতিক ইরানি হামলার প্রেক্ষাপটে দুই নেতা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং এসব হামলার নিন্দা জানান। কথোপকথনে নেতানিয়াহু আমিরাতের প্রতি সংহতি প্রকাশ করেন এবং দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন জানান।
এদিকে ইসরাইলের আরবি ভাষার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু হামলাগুলোকে সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি এ ঘটনার তীব্র সমালোচনা করেন। উল্লেখ্য, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের একটি ওয়ারেন্ট রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে ইরানের বিরুদ্ধে ইসরাইলের সামরিক পদক্ষেপের পরও সংযুক্ত আরব আমিরাতের প্রতি তাদের সমর্থন অব্যাহত রয়েছে। আমিরাতের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের উদ্যোগের পাশে থাকার কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এরপর থেকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা ধীরে ধীরে আরও জোরদার হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ