নাট্যকার ও অভিনেতা সিদ্দিকুর রহমান বলেছেন, তিনি এখনো নিজেকে আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তি হিসেবেই দেখেন। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, কোনো রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড বা অন্যায়ের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,“আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ। আমি ছিলাম না, আমি এখনো আছি। কারণ আমি তো আওয়ামী লীগকে সমর্থন করেছি। […]
ছবি: সংগৃহীত
নাট্যকার ও অভিনেতা সিদ্দিকুর রহমান বলেছেন, তিনি এখনো নিজেকে আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তি হিসেবেই দেখেন। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, কোনো রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড বা অন্যায়ের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।
দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,
“আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ। আমি ছিলাম না, আমি এখনো আছি। কারণ আমি তো আওয়ামী লীগকে সমর্থন করেছি। আমি আওয়ামী লীগের দলীয় নমিনেশন পেপার চেয়েছিলাম।”
তবে দলীয় মনোনয়ন চাওয়া মানেই নিজেকে পেশাদার রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠা করা নয় বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, তিনি মূলত একজন নাট্যকার, অভিনেতা ও নির্মাতা; পেশাদার রাজনীতিক নন।
সিদ্দিকুর রহমান বলেন,
“আমি কোনো রাষ্ট্রদ্রোহী কাজের সঙ্গে জড়িত না। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত না। আমি কারো কোনো ক্ষতি চাইনি।”
আওয়ামী লীগের মনোনয়নপত্র চাওয়ার বিষয়ে তিনি আংশিক অনুতাপের কথাও উল্লেখ করেন। তবে সেই অনুতাপ রাজনৈতিক আদর্শ নিয়ে নয়; বরং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে।
তার মতে, দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর একজন সমর্থক হিসেবে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করাও তার জন্য সংবেদনশীল হয়ে উঠেছে। তাই রাজনৈতিক বিষয়ে খুব বেশি কথা বলতে চান না বলেও জানান তিনি।