সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৫:৩৫ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬

‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের পরা একটি ঐতিহ্যবাহী গয়না ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। গয়নাটিতে পবিত্র কোরআনের আয়াত ‘আয়াতুল কুরসি’ খোদাই করা থাকায় আপত্তি জানিয়েছেন মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য। তাঁদের আপত্তির পর অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি দীপাবলি উপলক্ষে একটি অনুষ্ঠানে ওই গয়না পরে হাজির হয়েছিলেন কারিনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, […]

‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের পরা একটি ঐতিহ্যবাহী গয়না ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। গয়নাটিতে পবিত্র কোরআনের আয়াত ‘আয়াতুল কুরসি’ খোদাই করা থাকায় আপত্তি জানিয়েছেন মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য। তাঁদের আপত্তির পর অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি দীপাবলি উপলক্ষে একটি অনুষ্ঠানে ওই গয়না পরে হাজির হয়েছিলেন কারিনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তাঁর পরা গয়নাটি ছিল ৩০ ক্যারেটের পান্নার একটি লকেট। এটি ভোপালের বেগম পরিবারের ঐতিহ্যবাহী অলংকার।

অভিনেতা সাইফ আলী খানকে বিয়ের পর পারিবারিক সূত্রে গয়নাটি কারিনার কাছে আসে। দীপাবলির অনুষ্ঠানে তাঁর সাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন স্টাইলিস্ট রিয়া কাপুর। ছবিতে কারিনাকে বেইজ রঙের কাফতানের সঙ্গে মানানসই পাগড়ি ও ঝলমলে কলগি পরতে দেখা যায়।

রিয়া কাপুর জানান, কারিনার পরা লকেটটি ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্না দিয়ে তৈরি এবং এতে ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে। তাঁর পাগড়িতে থাকা কলগিটিও প্রায় ২০০ বছরের পুরোনো। এটিও ভোপালের নবাব পরিবারের ঐতিহ্যবাহী অলংকার।

কারিনার সাজের ছবি প্রকাশের পর গয়নাটিতে পবিত্র কোরআনের আয়াত ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি তোলেন সামাজিককর্মী আব্বাস হাফিজসহ মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য। তাঁদের আপত্তির পর অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সাইফ আলী খানের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের মেয়ে। সেই সূত্রেই গয়নাটি সাইফের পরিবারের ঐতিহ্যের অংশ। দীপাবলির সাজের ছবি প্রকাশ করে কারিনা লিখেছিলেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্য মেনে উদযাপন।’

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ