সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (৮ মে) চালানো এ হামলায় তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন ছোড়া হয়। তবে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করেছে বলে দাবি করেছে দেশটির […]
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (৮ মে) চালানো এ হামলায় তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন ছোড়া হয়। তবে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করেছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের পর সেগুলোর ধ্বংসাবশেষ পড়ে আহত হওয়ার ঘটনা ঘটে। আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানের ছোড়া ৫৫১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ মিসাইল এবং ২ হাজার ২৬৩টি ড্রোন প্রতিহত করা হয়েছে।
আমিরাত কর্তৃপক্ষ বলছে, হামলার লক্ষ্য ছিল উপকূলবর্তী কিছু এলাকা। তবে দেশটির মূল ভূখণ্ডে সরাসরি কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন আঘাত হানতে পারেনি।
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-সমর্থিত মিত্রদের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।