উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি পণ্যবাহী জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক থাকলেও বাংলাদেশির সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি বিপদের সংকেত পাঠানোর পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে জাহাজে […]
ছবি: সংগৃহীত
উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি পণ্যবাহী জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক থাকলেও বাংলাদেশির সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি বিপদের সংকেত পাঠানোর পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে জাহাজে থাকা সব নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।
উদ্ধার পাওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন বলে জানানো হয়েছে।
পরে তাদের নিরাপদে করাচিতে নেওয়া হয়েছে। সেখানে নাবিকদের প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে বলে পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে।