দর্শকদের আগ্রহ ও ঈদের আনন্দ বাড়াতে নতুন পর্ব নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ব্যাচেলর পয়েন্ট। ওটিটি প্ল্যাটফর্ম Bongo–তে প্রকাশিত হতে যাচ্ছে সিরিজটির পঞ্চম সিজনের নতুন আটটি পর্ব, যা ঈদ স্পেশাল চ্যাপ্টার হিসেবে দেখানো হবে। নতুন পর্বগুলো শুরু হবে আগের গল্পের ধারাবাহিকতা ধরে। এতে থাকবে আরও বেশি হাস্যরস, নাটকীয়তা এবং অপ্রত্যাশিত নানা ঘটনা। এবারের ঈদ স্পেশালের […]
ছবি: সংগৃহীত
দর্শকদের আগ্রহ ও ঈদের আনন্দ বাড়াতে নতুন পর্ব নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ব্যাচেলর পয়েন্ট। ওটিটি প্ল্যাটফর্ম Bongo–তে প্রকাশিত হতে যাচ্ছে সিরিজটির পঞ্চম সিজনের নতুন আটটি পর্ব, যা ঈদ স্পেশাল চ্যাপ্টার হিসেবে দেখানো হবে।
নতুন পর্বগুলো শুরু হবে আগের গল্পের ধারাবাহিকতা ধরে। এতে থাকবে আরও বেশি হাস্যরস, নাটকীয়তা এবং অপ্রত্যাশিত নানা ঘটনা।
এবারের ঈদ স্পেশালের সবচেয়ে বড় আকর্ষণ ‘আরেফিন’ চরিত্রে অভিনেতা শামীম হাসান সরকার–এর প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর তার ফিরে আসা ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন সমীকরণ তৈরি করবে এবং কাবিলা ও পাশা–দের সঙ্গে তার পুরোনো সম্পর্ক কীভাবে বদলায়, তা দেখার অপেক্ষায় আছেন দর্শকরা।
পরিচালক কাজল আরেফিন অমি জানান, ‘আরেফিন ছাড়া ব্যাচেলর পয়েন্টের মূল দল অসম্পূর্ণ। দীর্ঘদিনের অভিমান কাটিয়ে তৌসিফ মাহবুব–এর চরিত্র নেহালের উদ্যোগেই তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে।’ তিনি বলেন, কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন—এই পাঁচ বন্ধুকে দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় দেখে শুটিংয়ের সময় তিনি নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন।
কাজল আরেফিন অমির পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত নতুন পর্বগুলোতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম এবং নতুনভাবে যুক্ত হয়েছেন শামীম হাসান সরকার। এছাড়াও অভিনয়ে রয়েছেন স্পর্শিয়া ও লামিয়া লামসহ আরও অনেকে।