সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৪:৩৯ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬

আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেই আবার বিয়ে করার ঘোষণা দিয়ে ভাইরাল পরীমনি

বিশ্বকাপ ফুটবরে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থন বরাবরই প্রকাশ্যে জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এবার বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে আর্জেন্টিনা শিরোপা জিতলে আবারও বিয়ে করার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তিনি। এর পর ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর করা তার আরেকটি রসিকতাপূর্ণ পোস্টও ভাইরাল হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১২টা […]

আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেই আবার বিয়ে করার ঘোষণা দিয়ে ভাইরাল পরীমনি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিশ্বকাপ ফুটবরে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থন বরাবরই প্রকাশ্যে জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এবার বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে আর্জেন্টিনা শিরোপা জিতলে আবারও বিয়ে করার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তিনি। এর পর ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর করা তার আরেকটি রসিকতাপূর্ণ পোস্টও ভাইরাল হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১২টা ৪৮ মিনিটে, আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল শুরুর আগেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমনি লেখেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।”

মজার ছলে দেওয়া এই পোস্ট মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। সংবাদ প্রকাশ পর্যন্ত পোস্টটিতে প্রায় ১ লাখ ৯২ হাজার প্রতিক্রিয়া, ২৩ হাজারের বেশি মন্তব্য এবং হাজারো শেয়ার হয়েছে।

এর কয়েক ঘণ্টা পর সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচ শেষ হওয়ার পর রাত ৩টা ১৫ মিনিটে পরীমনি আবারও ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে টেলিভিশনের পর্দায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ছবি শেয়ার করে তিনি লেখেন, “পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!”

তার এই পোস্টটিও অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া ফেলে। এতে দেড় লাখের বেশি প্রতিক্রিয়া এবং হাজারো মন্তব্য জমা পড়ে। অনেকেই তার রসবোধের প্রশংসা করেন, আবার অনেকে আর্জেন্টিনার প্রতি তার সমর্থন নিয়েও মন্তব্য করেন।

চলতি বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার সমর্থনে একাধিক পোস্ট করেছেন পরীমনি। সম্প্রতি তিনি আকাশি-সাদা আর্জেন্টিনা জার্সি পরে একটি ভিডিও প্রকাশ করেন। জার্সির সামনে ছিল ‘মেসি ১০’ এবং পেছনে লেখা ছিল ‘পরী’।

ভিডিওটির পেছনে বাজছিল আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নিয়ে তৈরি একটি জনপ্রিয় গান। গানে যে খেলোয়াড়ের নাম এসেছে, পরীমনি সেই খেলোয়াড়ের পরিচিত উদ্‌যাপনের ভঙ্গি অনুকরণ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ায়।

পরীমনির ব্যক্তিজীবনে একাধিক বিয়ের খবর অতীতেও আলোচনায় এসেছে। সর্বশেষ ২০২১ সালের ১৭ অক্টোবর অভিনেতা শরীফুল রাজকে গোপনে বিয়ে করেন তিনি। ২০২২ সালের জানুয়ারিতে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে তাদের সংসারে একটি পুত্রসন্তানের জন্ম হয়। ২০২৩ সালে এই দম্পতির বিচ্ছেদ ঘটে।

তবে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে আবার বিয়ে করার বিষয়ে তার সাম্প্রতিক ঘোষণাকে অধিকাংশ ভক্তই নিছক রসিকতা হিসেবেই দেখছেন।

এদিকে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আগামী ১৯ জুলাই স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এখন দেখার বিষয়, মেসিদের শিরোপা জয়ের সঙ্গে পরীমনির ঘোষণার কোনো বাস্তব রূপ দেখা যায় কি না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ