ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধ ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যে এই উদ্যোগ পরিস্থিতি স্বাভাবিক করার সম্ভাবনা তৈরি করতে পারে। তবে প্রস্তাবটির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরনার প্রতিবেদনের পর আন্তর্জাতিক বাজারে তেলের […]
ছবি: সংগৃহীত
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধ ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যে এই উদ্যোগ পরিস্থিতি স্বাভাবিক করার সম্ভাবনা তৈরি করতে পারে। তবে প্রস্তাবটির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরনার প্রতিবেদনের পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে কিছুটা পতন দেখা গেছে। হরমুজ প্রণালিতে উত্তেজনা ও ইরানের অবরোধের কারণে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে গিয়েছিল।
অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান একে অপরকে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কায় পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।
এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধকে ঘিরে আঞ্চলিক পরিস্থিতি “প্রতি ঘণ্টায় আরও খারাপের দিকে” যাচ্ছে এবং দ্রুত কূটনৈতিক সমাধান প্রয়োজন।