যুদ্ধ বন্ধে ওয়াশিংটনে কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই দক্ষিণ লেবাননের একমাত্র সচল হাসপাতাল তেবনিনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে হাসপাতালটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালের পাশাপাশি আশপাশের ঘরবাড়ি ও অন্যান্য বেসামরিক অবকাঠামোতেও ধারাবাহিক বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। মঙ্গলবার চালানো এ হামলার তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। এদিকে জাতিসংঘ নির্ধারিত সীমান্তরেখা ব্লু […]
ছবি: সংগৃহীত
যুদ্ধ বন্ধে ওয়াশিংটনে কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই দক্ষিণ লেবাননের একমাত্র সচল হাসপাতাল তেবনিনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে হাসপাতালটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালের পাশাপাশি আশপাশের ঘরবাড়ি ও অন্যান্য বেসামরিক অবকাঠামোতেও ধারাবাহিক বোমাবর্ষণের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার চালানো এ হামলার তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
এদিকে জাতিসংঘ নির্ধারিত সীমান্তরেখা ব্লু লাইন-সংলগ্ন এলাকাগুলোতে ইসরাইলি সেনাদের অবস্থান নিয়ে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগ উঠেছে। বসতবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো একের পর এক গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
পর্যবেক্ষকদের মতে, সীমান্ত এলাকায় একটি তথাকথিত বাফার জোন তৈরির লক্ষ্যেই এই সামরিক অভিযান জোরদার করা হয়েছে। ফলে চলমান কূটনৈতিক উদ্যোগের মধ্যেও লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে উত্তেজনা আরও বেড়েছে।