নিরাপত্তা পরিস্থিতির অজুহাতে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ–এ আজ শুক্রবার জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। চলমান আঞ্চলিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার ইসরাইলি বেসামরিক প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, চলতি সপ্তাহে আল আকসা প্রাঙ্গণে জুমার নামাজ অনুষ্ঠিত হবে না। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও […]
ছবি: সংগৃহীত
নিরাপত্তা পরিস্থিতির অজুহাতে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ–এ আজ শুক্রবার জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। চলমান আঞ্চলিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার ইসরাইলি বেসামরিক প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, চলতি সপ্তাহে আল আকসা প্রাঙ্গণে জুমার নামাজ অনুষ্ঠিত হবে না। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে—এমন দাবি করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ইসরাইলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম বলেন, জেরুজালেমের পুরান শহরের সব ধর্মীয় স্থাপনা শুক্রবারের জন্য বন্ধ রাখা হবে। এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, আল আকসা মসজিদ এবং চার্চ অব দ্য হোলি সেপালকার।
তিনি জানান, এ সময় এসব স্থানে কোনো মুসল্লি, পর্যটক বা সাধারণ মানুষকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
উল্লেখ্য, দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। ছয়দিনের যুদ্ধ ১৯৬৭–এর পর জেরুজালেম দখল করে ইসরাইল এবং এরপর থেকেই ওই এলাকার প্রশাসনিক নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে।
সূত্র: আল জাজিরা।