ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে কোনো ধরনের আপস বা আলোচনা করবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, “এটি আলোচনার বা আপসের কোনো বিষয় নয়। নন-প্রোলিফারেশন ট্রিটির (এনপিটি) আওতায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত।” বিজ্ঞাপন এনপিটি একটি আন্তর্জাতিক চুক্তি, যার উদ্দেশ্য শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার নিশ্চিত করা। […]
ছবি: সংগৃহীত
ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে কোনো ধরনের আপস বা আলোচনা করবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি বলেন, “এটি আলোচনার বা আপসের কোনো বিষয় নয়। নন-প্রোলিফারেশন ট্রিটির (এনপিটি) আওতায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত।”
বিজ্ঞাপন
এনপিটি একটি আন্তর্জাতিক চুক্তি, যার উদ্দেশ্য শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার নিশ্চিত করা। চুক্তি অনুযায়ী দেশগুলো শান্তিপূর্ণ প্রয়োজনে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারবে, তবে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ নেই।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্ত আদান-প্রদান নিয়ে এক প্রশ্নের জবাবে ইসমাইল বাঘাই বলেন, “ইরানের অবস্থান ও দাবিগুলো একেবারেই পরিষ্কার।”
তিনি বলেন, “তারা ইরানের জব্দ করা সম্পদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে নিজেদের শর্ত হিসেবে তুলে ধরছে। কিন্তু আমরা এটিকে আমাদের বৈধ অধিকার ও ন্যায্য দাবি হিসেবে দেখি।”
ইসমাইল বাঘাই আরও বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা এখন আর আগের মতো নেই।”
একই সঙ্গে তিনি মন্তব্য করেন, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাম্প্রতিক ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত। তার ভাষায়, “এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি শান্তি প্রতিষ্ঠার বদলে পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করেছে।”
সূত্র: বিবিসি