সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:০৫ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬

ইরাকে হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করেছে, গত ১২ দিনে তারা মোট ২৯১টি সামরিক অভিযান পরিচালনা করেছে। এসব হামলায় ১৩ জন মার্কিন সেনা নিহত এবং কয়েক ডজন সেনা আহত হয়েছেন বলে জানানো হয়েছে। গোষ্ঠীটি বুধবার এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় চালানো ৩১টি অভিযানে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা […]

ইরাকে হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করেছে, গত ১২ দিনে তারা মোট ২৯১টি সামরিক অভিযান পরিচালনা করেছে। এসব হামলায় ১৩ জন মার্কিন সেনা নিহত এবং কয়েক ডজন সেনা আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

গোষ্ঠীটি বুধবার এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় চালানো ৩১টি অভিযানে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ১২ দিনের অভিযানে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে হরমুজ প্রণালিতে পরপর তিনটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে, যার মধ্যে একটি জাহাজে আগুন ধরে যায়।

ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশগ্রহণের বিষয়ে ইউরোপীয় দেশগুলোকে সতর্কবার্তাও দিয়েছে ইরাকি গোষ্ঠীটি।

বিবৃতিতে তারা দাবি করে, বিশ্বশক্তিগুলো স্বাধীন জাতিগুলোর ওপর নিজেদের প্রভাব বিস্তার করতে চায় এবং ইরানি জাতির মর্যাদা ও স্বাধীনতাকে দমনের চেষ্টা করছে। তাদের অভিযোগ, ইহুদিবাদী শক্তি ও যুক্তরাষ্ট্র ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সংঘাতে তার মিত্রদের জড়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গোষ্ঠীটি আরও জানায়, ইরানের বিরুদ্ধে আগ্রাসনে যেকোনো দেশ অংশ নিলে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে ইরাকসহ পুরো অঞ্চলে তাদের সামরিক বাহিনী ও ঘাঁটি বৈধ প্রতিশোধমূলক লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

সূত্র: প্রেস টিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ