মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের উচিত দেরি না করে ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তুলে সংঘাতের অবসান ঘটানো—এমন মন্তব্য করেছেন তিনি। সোমবার (১৭ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মধ্যপ্রাচ্যের সামরিক ও ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় তিনি ইরানের অবস্থানের কঠোর সমালোচনা করেন এবং […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের উচিত দেরি না করে ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তুলে সংঘাতের অবসান ঘটানো—এমন মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মধ্যপ্রাচ্যের সামরিক ও ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় তিনি ইরানের অবস্থানের কঠোর সমালোচনা করেন এবং সংঘাত আরও বাড়ানোর পরিবর্তে নিঃশর্ত আত্মসমর্পণকে দেশটির জন্য সবচেয়ে ভালো পথ বলে উল্লেখ করেন।
সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বেড়েছে। এর মধ্যেই ট্রাম্পের এই কড়া বক্তব্য নতুন করে আন্তর্জাতিক আলোচনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, তার এমন অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও সংকটপূর্ণ করে তুলতে পারে।
সূত্র: আল-জাজিরা