সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২৮ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৬

ইরানকে লক্ষ্যবস্তু নির্ধারণে রাশিয়ার সহায়তার অভিযোগ জার্মানির

ইরানের সামরিক হামলার ক্ষেত্রে লক্ষ্যবস্তু চিহ্নিত করতে রাশিয়া সহায়তা দিচ্ছে বলে অভিযোগ তুলেছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডিপুল এ মন্তব্য করেন। ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে ব্যবহার করে ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ড থেকে আন্তর্জাতিক মনোযোগ সরিয়ে নিতে চাইছেন। ভাডিপুল জানান, এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের […]

ইরানকে লক্ষ্যবস্তু নির্ধারণে রাশিয়ার সহায়তার অভিযোগ জার্মানির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের সামরিক হামলার ক্ষেত্রে লক্ষ্যবস্তু চিহ্নিত করতে রাশিয়া সহায়তা দিচ্ছে বলে অভিযোগ তুলেছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডিপুল এ মন্তব্য করেন।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে ব্যবহার করে ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ড থেকে আন্তর্জাতিক মনোযোগ সরিয়ে নিতে চাইছেন।

ভাডিপুল জানান, এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করেছেন এবং জার্মানির অবস্থান তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, পরিস্থিতি স্বাভাবিক হলে হরমুজ প্রণালিতে জার্মানি ভূমিকা রাখতে আগ্রহী।

তিনি বলেন, পুতিনের এই কৌশল সফল হতে দেওয়া যাবে না। তার মতে, মধ্যপ্রাচ্য ও ইউক্রেন—দুই অঞ্চলের সংঘাত পরস্পরের সঙ্গে জড়িত এবং একই ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এগোচ্ছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রীর দাবি, রাশিয়া সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কিত তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে, যা এই সংঘাতকে আরও জটিল করে তুলছে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ