ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।বৈঠকে পুতিন বলেন, ইরানসহ অঞ্চলের দেশগুলোর স্বার্থ সুরক্ষায় রাশিয়া সব ধরনের সম্ভাব্য সহায়তা অব্যাহত রাখবে। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে মস্কো তার ভূমিকা চালিয়ে যাবে।এ সময় তিনি আশা প্রকাশ করেন, ইরানের জনগণ বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতি […]
ছবি: সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
বৈঠকে পুতিন বলেন, ইরানসহ অঞ্চলের দেশগুলোর স্বার্থ সুরক্ষায় রাশিয়া সব ধরনের সম্ভাব্য সহায়তা অব্যাহত রাখবে। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে মস্কো তার ভূমিকা চালিয়ে যাবে।
এ সময় তিনি আশা প্রকাশ করেন, ইরানের জনগণ বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে এবং দেশটিতে শিগগিরই শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।
বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে এবং বিভিন্ন পক্ষ কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে।