সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:০৬ অপরাহ্ন, ৮ মে ২০২৬

ইরানি জাহাজে মার্কিন হামলা: নিখোঁজ পাঁচ নাবিকের একজনের মরদেহ উদ্ধার

হরমুজ প্রণালির কাছে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় নিখোঁজ পাঁচ নাবিকের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে এখনও অভিযান চলছে। ইরানের মিনাব কাউন্টির গভর্নর মোহাম্মদ রাদমেহের দেশটির বার্তাসংস্থা মেহের নিউজকে জানান, উদ্ধারকারীরা নিখোঁজ নাবিকদের মধ্যে একজনের মরদেহ খুঁজে পেয়েছেন। তবে বাকি চারজনের সন্ধানে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে হরমুজ প্রণালিতে হামলা […]

ইরানি জাহাজে মার্কিন হামলা: নিখোঁজ পাঁচ নাবিকের একজনের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

হরমুজ প্রণালির কাছে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় নিখোঁজ পাঁচ নাবিকের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে এখনও অভিযান চলছে।

ইরানের মিনাব কাউন্টির গভর্নর মোহাম্মদ রাদমেহের দেশটির বার্তাসংস্থা মেহের নিউজকে জানান, উদ্ধারকারীরা নিখোঁজ নাবিকদের মধ্যে একজনের মরদেহ খুঁজে পেয়েছেন। তবে বাকি চারজনের সন্ধানে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে হরমুজ প্রণালিতে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় যুক্তরাষ্ট্র ইরানের বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়।

এর আগে মিনাব কাউন্টির গভর্নর জানিয়েছিলেন, হামলায় অন্তত ১০ জন নাবিক আহত হয়েছেন।

ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ আরও জানায়, হামলার সময় হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, নৌ অবরোধ ভাঙার চেষ্টা করা ইরানের কয়েকটি খালি তেল ট্যাংকারে শুক্রবার (৮ মে) বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, ফক্স নিউজের এক সাংবাদিকের বরাতে ইরানের একাধিক খালি ট্যাংকার লক্ষ্য করে হামলার তথ্য প্রকাশ করা হয়েছে।

আঞ্চলিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ